রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

চাকরির দাবিতে ডেন্টাল ছাত্র পরিষদের বিক্ষোভ

চাকরি নিশ্চিতকরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ডিপ্লোমা ডেন্টাল বিভাগের উত্তীর্ণকৃত ছাত্র-ছাত্রীদের সংগঠন বাংলাদেশ ডিপ্লোমা ডেন্টাল ছাত্র পরিষদ। গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ডা. নূরুল আবসার সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল পরিষদের (বিডিপি) কেন্দ্রীয় নেতা মো. কামাল হোসেন, ডা. দীপক বড়–য়া, মো. মেহেদী আল হাসান, শ্রী উত্তম দেবনাথ, মো. সুমন চৌধুরী, বাবুল হোসেন দুর্জয়, মো. রাসেল সিকদার প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সেক্টরে প্রশিক্ষণপ্রাপ্ত ডেন্টাল ডিপ্লোমাধারীদের চাকরি নিশ্চিতকরণের জন্য সরকারের কাছে দাবি জানান। সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে শত শত ডেন্টাল ডিপ্লোমাধারীরা সক্রিয়ভাবে এ বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিক্ষোভ সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদফতরে ডিজির নিকট সংগঠনের ৬ দফা দাবি স্মারক আকারে পেশ করেন। এ সময় স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ